Saturday, 20 June 2015

ফ্রিল্যান্সিং/ব্লগিং এর জন্য প্রয়োজন ইংরেজি দক্ষতা, কিভাবে বাড়াবেন?

ইংরেজী আন্তর্জাতিক ভাষা, সুতরাং ইংরেজী শেখার গুরুত্ব সহজেই অনুমেয়। যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান তাহলেতো কাজ পাওয়ার জন্য ইংরেজীর বিকল্প নেই বললেই চলে।
প্রথমত কোন কাজের বর্ণনা পড়ে কাজটি সম্পর্কে বুঝতে হলেও আপনার ইংরেজীতে দক্ষতা থাকতে হবে। শুধু এটিই নয় আপনাকে কোন কাজের জন্য কাভার লেটার লিখতে হলেও সেখানে আপনার ইংরেজী প্রয়োজন হবে। যদি কোনভাবে কাজটি পেয়েও যান তাহলে ইংরেজীর প্রয়োজনীয়তা আরও বাড়বে। কারণ তখন আপনাকে ক্লায়েন্টর সাথে যোগাযোগ করতে হবে। আর ক্লায়েন্টর সঙ্গে যোগাযোগ করতে হলে আপনাকে অবশ্যই ইংরেজী জানতে হবে। সুতরাং যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী বা ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত হয়েছেন বেশ পূর্বেই তবে ইংরেজীর দূর্বলতার কারণে কাজ ‍পাচ্ছেন না তাদের ইংরেজী শিখে নেওয়াটা খুব জরুরী।আপনারা ইংরেজী শিখতে পারেন অনলাইনেই।

আজ আপনাদের জন্য আমরা শেয়ার করব এমন কিছু সাইট যেগুলি থেকে আপনি ইংরেজী শিখতে পারেন সহজেই। এসব সাইট থেকে আপনি ইংরেজী স্পোকেন, গ্রামার, ভোকাবুলারী দক্ষতা বাড়িয়ে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক সাইটগুলি।


অনুবাদের জন্য

ওডেস্ক এখন আপওয়ার্ক, জেনে নিন আপওয়ার্কের নুতন আপডেট ফিচার

সুপ্রিয় পাঠকবৃন্দ আপনারা কি জানেন যে জনপ্রিয় ফ্রীল্যান্সিং সাইট ‍ওডেক্স-ইল্যান্স নাম পরিবর্তন করে হয়ে গেছে আপওয়ার্ক (নতুন ওয়েব ঠিকানা www.upwork.com)। অর্থাৎ ওডেক্স-ইল্যান্স নতুন আপওয়ার্ক নামে যাত্রা শুরু করেছে এবং এটি বর্তমানে যাত্রা শুরু করেছে সম্পূর্ন নতুন আঙ্গিকে এবং এতে পুরোনো ওডেক্স এর তুলনায় আনা হয়েছে নানান ধরনের পরিবর্তন।
আপওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফান কারসিয়েল জানিয়েছেন যে, ফ্রীল্যান্সিং জগতে নতুন একটি অধ্যায় সূচনা করতে যাচ্ছে আপওয়ার্ক। এর মাধ্যমে বর্তমানে কাজে দক্ষ এবং মেধাবী পেশাজীবীদের খুব দ্রুত কাজে নিয়োগ দিতে পারবে নিয়োগদানকারী প্রতিষ্ঠানগুলো। অর্থাৎ নতুন ভাবে যাত্রা শুরু করার মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেশের ক্লায়েন্ট এবং দক্ষ পেশাজীবীরা যাতে তাদের মধ্যে আগের চেয়ে অনেক দ্রুত যোগাযোগ তৈরি করতে এবং তা রক্ষা করতে পারে। বিভিন্ন দেশের ফ্রীল্যান্সাররা ইতিমধ্যে ওডেক্স-ইল্যান্স থেকে বছরে প্রায় ১০০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ উপার্জন করছে এবং আশা করা যাচ্ছে আপওয়ার্ক এর মাধ্যমে আগামী ছয় বছরের মধ্যে এই আয় ১০ মিলিয়ন ছাড়িয়ে যাবে। আপওয়ার্কের প্রোডাক্ট ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট হেইডেন ব্রাউন জানিয়েছেন কর্মী নিয়োগ যেকোন প্রতিষ্ঠানের জন্যই গুরুত্বপূর্ন আর তাই নতুন এই প্লাটফর্মটিতে কর্মী নিয়োগ পদ্ধতিটিকে সহজ করা হয়েছে। দ্রুত এবং দক্ষ কর্মী সহজে বেছে নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ সুবিধা এবং রিয়াল-টাইম কমিউনিকেশন ফিচারের ব্যবস্থা করা হচ্ছে যাতে করে এই কাজটি মাত্র কয়েক মিনিটেই সম্পন্ন করা যায়। তাছাড়া আপওয়ার্কের নতুন মোবাইল অ্যাপের মাধ্যমে এই সাইটের অনেক কাজ খুব সহজেই করে নেওয়া যাবে।সরাসরি গ্রুপভিত্তিক যোগাযোগ ছাড়াও আপওয়ার্কে আরেকটি টুল নিয়ে আসা হচ্ছে যার মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই একজন অন্যজনের সাথে রিয়াল টাইম যোগাযোগ করতে পারবে। তাছাড়া ও যারা আপওয়ার্ক ব্যবহারকারী না তাদের জন্য ও যোগাযোগের বিশেষ ‘চ্যাট টুলটি’ উন্মুক্ত করা থাকবে। আপওয়ার্কের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান তার এক বিবৃতিতে এক পত্রিকায় জানিয়েছেন যে যারা ওডেক্স ব্যবহারকারী তাদের দুশ্চিন্তার কিছু নেই তাদের প্রফাইল স্বয়ংক্রিয়ভাবে আপওয়ার্কে চলে যাবে এবং বর্তমানে উপার্জনের দিক থেকে ১৮০ টিরও বেশি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম এবং বর্তমানে বাংলাদেশে আপওয়ার্ক এ ৫ লাখেরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে।
তাই ফ্রীল্যান্সার ভাইদের বলছি নিজেদের দক্ষতা ও মেধাকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যতকে উজ্জল করুন এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করুন।

ফাইভার, নুতন ফ্রিল্যান্সারদের জন্য বেষ্ট অনলাইন মার্কেটপ্লেস, কেন?

অনলাইন মার্কেটপ্লেস হিসাবে আমরা ওডেস্ক, ইল্যান্স, ফ্রিল্যান্সার ইত্যাদি নামগুলোর সাথেই বেশি পরিচিত। এসব মার্কেটপ্লেসে বায়ার জব পোষ্ট করে, ফ্রিল্যান্সাররা বিড/আবেদন করে। এসব সাইটে নুতন ফ্রিল্যান্সারদের বেশ প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। এক্ষেত্রে প্রাথমিকভাবে সহজে কাজ পাওয়ার জন্য নুতন ফ্রিল্যান্সারদের জন্য ভিন্ন ধারার বেষ্ট অনলাইন মার্কেটপ্লেস www.fiverr.com.
  ইতিমধ্যেই এ সাইটের  জনপ্রিয়তা ওডেস্ক/ইল্যান্সকে ছুঁই ছুঁই করছে। যেহেতু বায়ার নয়, বড়ং ফ্রিল্যান্সাররাই কাজের অফার পোষ্ট করে এবং বায়ার উক্ত অফার কিনে নেয়, প্রতিটি অফার বা গিগ (এখানে প্রতিটি কাজকে গিগ বলা হয়) এর মূল্য মাত্র ৫ ডলার হওয়ায় গিগগুলো দ্রুত সেল হতে থাকে। এজন্য দেখা যায়, অনেকে ওডেস্ক/ইল্যান্সে সুবিধা করতে পারছেন না, কিন্তু ফাইভার থেকে ভাল আর্ন করছেন।
কেন নুতন ফ্রিল্যান্সারদের জন্য ফাইভার বেষ্ট?
১. নুতন ফ্রিল্যান্সাররা অনেক সময় কাজে হাইলি স্কিলড হওয়া সত্বেও বিভিন্ন টেকনিক্যাল কারনে ওডেস্ক/ইল্যান্সে কাজ হারাতে পাড়েন। (অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা উক্ত টেকনিক্যাল সমস্যাগুলো ওভারকাম করতে পারে) এজন্য ফাইভারে যেহেতু একজন ফ্রিল্যান্সার নিজেই কাজের অফার/গিগ পোষ্ট করেন, ফলে সহজে কাজ পেতে পারেন।
অনেকে প্রশ্ন করতে পারেন, একটি কাজ করে মাত্র ৫ ডলার! আসলে হিসাবটা এমন নয়, এখানে কাজগুলো মূলতঃ ছোট ছোট ও সহজ এবং একটি অফার/গিগ শত সহশ্রবার বিক্রি হয়ে থাকে; ধরুন, আপনি ফটোশপে করা একটি ব্যানার ডিজাইন এর গিগ অফার করলেন, যদি এটি ৫০০ বার বিক্রি হয় তবে (৫০০X৪) ২০০০ ডলার আয় হবে একটি মাত্র গিগ অফার থেকে। ফাইভারে যারা প্রফেশনালি কাজ করে তারা এসব কাজের টেমপ্লেট/মকআপ পূর্বেই প্রচুর পরিমানে করে রাখে। ফলে একটি কাজকেই সামান্য মডিফাই করে ঘুড়িয়ে ফিরিয়ে বিভিন্ন বায়ারকে প্রদান করে। মূলতঃ কাজ করতে করতে আপনিও প্রফেশনাল হবেন, বহু এ্যাডভান্স টেকনিক আপনিও শিখে ফেলবেন। তখন আপনিও বুঝতে সক্ষম হবেন, কিভাবে ২ দিন এর কাজ ২ ঘন্টায় ডেলিভারি দেওয়া যায়।
এসব বিবেচনায় নুতন ফ্রিল্যান্সাররা আজই শুরু করতে পারেন ফাইভার অনলাইন ক্যারিয়ার।
২. ফাইভারে যেহেতু নিজের গিগকে প্রেজেন্ট করার বহুমূখী প্লাটফর্ম রয়েছে, ফলে নুতন ফ্রিল্যান্সারদের সহজে কাজ পাওয়ার সম্ভাবনা থাকে।
৩. ৫ ডলার দিয়ে অফার পোষ্ট করলেও অতিরিক্ত সুযোগ সুবিধার অফার দিয়ে বাড়তি অনেক ডলার উপার্জনের সুযোগ রয়েছে। নিচের লিংকে ক্লিক করে দেখুন-

Friday, 19 June 2015

ইংলিশ গ্রামাটিক্যাল ভুল ঠিক করার ৭টি চমৎকার ফ্রি অনলাইন টুল ও সফটওয়্যার

ইংরেজিতে দক্ষতা এখন শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ যোগ্যতা হিসাবে বিবেচিত হয় না, বড়ং যারা অনলাইন আউটসোর্সিং মার্কেটপ্লেসে কাজ করতে চান, ক্যারিয়ার গড়তে চান আন্তর্জাতিক পরিমন্ডলে তাদের জন্যও বিশেষ অপরিহার্য।
শেয়ার করছি ইংলিশ গ্রামাটিক্যাল, বানান ইত্যাদি ভুল ঠিক করার ৭টি চমৎকার ফ্রি অনলাইন টুল ও সফটওয়্যার, যা আপনার ইংরেজি দক্ষতা বৃদ্ধিতে নিসন্দেহে বিশেষ সহায়ক হবে।
১. Ginger: বিশেষ ফিচার- গ্রামার চেকার, স্পেল চেকার, টেক্সট টু স্পিস
আরো বিস্তারিত জানতে এ লিংকে ক্লিক করুন।
২. https://languagetool.org
বিশেষ ফিচার-গ্রামার চেকার, স্পেল চেকার, অন্যান্য
৩. http://www.reverso.net/spell-checker/english-spelling-grammar/গ্রামার, সেন্টেস, স্পেলিং চেক করা ও কারেকেশন করার অসাধারণ অনলাইন টুল।
বিশেষ ফিচার- এটিও চমৎকার স্পেলিং ও গ্রামার কারেক্ট করার অনলাইন টুল।
৫. http://spellcheckplus.com/
বিশেষ ফিচার-গ্রামার চেকার, স্পেল চেকার, অন্যান্য
গ্রামার ও স্পেলিং চেকিং এর জন্য এখানে ফ্রি ও ডিপ ২ ধরনের চেকিং সিস্টেম রয়েছে।